জামিলের সংগঠনের কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে তা আলোচনা করো।
উত্তর: জামিলের সংগঠনের কাজের সাথে সমাজকর্মের প্রকৃতির সাদৃশ্য আছে। সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। এটি সমাজে ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধানে সহায়তা করে। এর ফলে তারা নিজেদের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যা মোকাবিলায় সক্ষম হয়। এছাড়া সমাজকর্ম ব্যক্তি, দল বা সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যার্থীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়। এক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টির অন্তর্নিহিত সম্পদ কাজে লাগিয়ে সমস্যা সমাধানের প্রচেষ্টাও চালায় সমাজকর্ম। সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে যাতে সাহায্যার্থী সমস্যা মোকাবিলায় সক্ষম হয়ে ওঠে তা নিশ্চিত করাও সমাজকর্মের লক্ষ্য। উদ্দীপকের জামিলের সংগঠনের কাজে এ বিষয়গুলো উঠে এসেছে। উদ্দীপকের জামিল একটি পেশাগত সংগঠনের কর্মকর্তা। তার সংগঠনের কর্মীরা সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করেন। জামিলের সংগঠনের এ কার্যক্রম সমাজকর্মের প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, সমাজকর্মও সামাজিকভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির উন্নয়নে সাহায্য করে। তাই বলা যায়, জামিল সাহেবের সংগঠনের কাজের সাথে সমাজকর্মের প্রকৃতির সাদৃশ্য আছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
জামিলের সংগঠনের কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর