উদ্দীপকে উল্লেখিত বিষয়টির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করো।
উত্তর: বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লেখিত বিষয় তথা সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। সমাজকর্ম বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে থাকে। এক্ষেত্রে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর চাহিদা পূরণে সমাজকর্ম সমাজে বিদ্যমান সম্পদ ব্যবহার করে ও তা কাজে লাগায়। উদ্দীপকের জামিলের সংগঠনের কাজেও তার প্রতিফলন আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যার গুরুত্ব অপরিসীম। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন ধরনের আর্থ-মনো-সামাজিক সমস্যা রয়েছে। এ সকল সমস্যার সুষ্ঠু ও কার্যকর সমাধানের জন্য সমাজকর্মের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে সম্পদ সীমিত কিন্তু চাহিদা অসীম। এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব। এর জন্য প্রয়োজন বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। এক্ষেত্রে সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারে সমাজকর্মের জ্ঞান বিশেষভাগে উপযোগী। বাংলাদেশের সার্বিক সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হলো কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস, অসচেতনতা প্রভৃতি। সমাজকর্ম এছাড়া সমাজের কুসংস্কার ও কু-প্রথার প্রবৃত্তি, কারণ ও সমাধানের কৌশল নিয়ে বিশদভাবে আলোচনা ও বিশ্লেষণ করে। এছাড়া সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির কল্যাণে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা জরুরি হয়ে দাঁড়ায়। এ ধরনের কর্মসূচিগুলো সফলভাবে পরিচালনা করতে সমাজকর্মের জ্ঞান অপরিহার্য। বর্তমানে আমাদের দেশে আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু বাস্তবমুখী নীতি, পরিকল্পনা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। সমাজকর্মের জ্ঞানের আলোকে এ সকল সমস্যা সমাধান করা সম্ভব। সার্বিক আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, বাংলাদেশের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে সমাজকর্মের প্রয়োজনীয়তা অপরিহার্য।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর