উদ্দীপকে কোন বিষয়টি সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সমাজকর্ম পেশা সম্পর্কে বলা হয়েছে। অন্যান্য পেশার মতো সমাজকর্ম পেশার বিশেষ জ্ঞান ভাণ্ডার, নীতি ও মূল্যবোধ রয়েছে। এ পেশায় ব্যবহৃত সমাজকর্ম গবেষণা পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। এছাড়া এ পেশায় সেবাকর্ম সম্পাদনের জন্য অর্জিত জ্ঞানকে মানবকল্যাণে ব্যবহারের দক্ষতা অর্জন করতে হয়। সমাজকর্ম পেশা কলা, বিজ্ঞান ও পেশার সমন্বিত রূপ। এটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সম্পদসমূহ কাজে লাগিয়ে তাদের সমস্যার সমাধান করে। সমাজকর্ম তিনটি মৌলিক পদ্ধতি অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্মের মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির উন্নয়নে কাজ করে। এছাড়া সমাজকর্ম একটি সক্ষমকারী পেশা। এটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সহায়তা করে, যাতে তারা নিজেদের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে সক্ষম হয়। এর মাধ্যমে ব্যক্তি ও দলকে নিজেদের কর্মপ্রচেষ্টা দিয়ে আত্মন্নোয়নে সক্ষম করে তোলা হয়। উদ্দীপকে মানব সেবামূলক ও সক্ষমকারী পেশা সম্পর্কে বলা হয়েছে যা সমাজের অসুবিধাগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে। উদ্দীপকের এই পেশাটি মূলত সমাজকর্ম পেশা। সমাজকর্ম দরিদ্র, অসহায়, পিছিয়ে পড়া ও সামাজিক ভূমিকা পালনে অক্ষম ব্যক্তিদের সার্বিক সহায়তা করে তাদের জীবনকে অর্থবহ করে তোলে। ব্যক্তি, দল ও সমষ্টির সামগ্রিক দিক নিয়ে সমাজকর্ম কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্ম পেশার কথা বলা হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টি সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর