উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্যর ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য মানবজীবনের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার প্রতি ইঙ্গিত রয়েছে। মানবজীবনের কোনো নির্দিষ্ট বা বিশেষ দিকের কল্যাণে ব্রতী না হয়ে সমাজকর্ম মানুষের সামগ্রিক কল্যাণে বিশ্বাসী। মানবজীবনের 'সবদিকের সুষম ও সার্বিক মঙ্গলজনক অবস্থা অর্জনে সমাজকর্ম মানুষের দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক দিকসহ সবদিকের কল্যাণ সাধনে সচেষ্টা। অন্যান্য পেশা যেমন- চিকিৎসা, আইন, শিক্ষকতা প্রভৃতি মানবজীবনের নির্দিষ্ট কোনো দিকের কল্যাণ করতে চায়। কিন্তু সমাজকর্ম মানবজীবনের সবদিকের কল্যাণ সাধনে প্রচেষ্টা চালায়। এ প্রসঙ্গে W. A. Friedlander বলেন, "বিজ্ঞান, কলা ও পেশা হিসেবে সমাজকর্মের লক্ষ্য মানুষকে এমনভাবে সাহায্য করা, যাতে প্রত্যেক ব্যক্তি, দল ও সমষ্টি সামাজিক, মানসিক ও দৈহিক কল্যাণের অধিকারী হতে পারে।" অতএব বলা যায়, মানবজীবনের সামগ্রিক, কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যটি উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজে প্রকাশ পেয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর