উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য দিকটি প্রকাশ পেয়েছে।সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের লক্ষ্য হলো সামাজিক দায়িত্ব পালন ক্ষমতায় পুনরুদ্ধার, উন্নয়ন ও সংরক্ষণে সাহায্য করা। যাতে প্রতিটি মানুষ স্বীয় ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জীবনের সকল সমস্যা ও চাহিদাগুলো সফলভাবে মোকাবিলা করতে পারে।উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো যেন- গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি করা, প্রয়োজনীয় সম্পদের সদ্ব্যবহার করা, সমস্যা মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিকল্পিত পরিবর্তন আনয়ন করা এগুলো সবই সমাজকর্মের মূল উদ্দেশ্য। সমাজকর্ম ব্যক্তির সমস্যা সমাধানের পাশাপাশি এমন একটি গঠনমূলক পরিবেশ সৃষ্টি করে যেখানে ব্যক্তি সুস্থভাবে বসবাস করতে পারে। সমাজকর্মের লক্ষ্য হলো প্রয়োজনীয় সম্পদের সদ্ব্যবহার করে মানুষের চাহিদা পূরণ করা। সমাজকর্ম চায় সমস্যা সমাধানে জনগণ অংশগ্রহণ করে নিজেরা সমস্যা সমাধানে সক্ষম হয়ে উঠুক। এভাবে সমাজকর্ম পরিকল্পিত ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে টেকসই ইতিবাচক পরিবর্তন আনে।সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকটি প্রকাশ করেছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর