উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে সমাজকর্মের বৈশিষ্ট্যের বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে।সমাজকর্ম হলো একটি বৈজ্ঞানিক ও পেশাগত কার্য প্রক্রিয়া। যেখানে সমস্যা সমাধানে সুসংগঠিত পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া অনুসরণ করা হয়। এটি প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন- এই ত্রিবিধ পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করে। সমস্যা সমাধানে সমাজকর্ম সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে।উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো যেমন- বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর পেশা, সুসংগঠিত পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া ত্রিবিধ পদক্ষেপ সমস্যার সমাধান এবং সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে। এগুলো সমাজকর্মের মূল বৈশিষ্ট্য প্রকাশ করে। উদ্দীপকে সমাজকর্মকে একটি বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর পেশা হিসেবে তুলে ধরা হয়েছে, যা সমস্যা সমাধানে বৈজ্ঞানিক জ্ঞান ও সুসংগঠিত পদ্ধতি ব্যবহার করে। সমাজকর্ম ব্যক্তির সমস্যা সমাধানে ত্রিবিধ পদক্ষেপ অনুসরণ করে। এছাড়াও সমাজকর্ম সমস্যা সমাধানে সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে। সমাজকর্মের গুরুত্বপূর্ণ কিছু নীতি হলো- ব্যক্তিগত মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ, আত্মনিয়ন্ত্রণাধিকার, গ্রহণযোগ্যতা, গোপনীয়তা রক্ষা ইত্যাদি।সুতরাং উদ্দীপক বিশ্লেষণ করে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো সমাজকর্মের বৈশিষ্ট্যের দিকটি প্রকাশ করেছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর