'উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায়নি'- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের মাত্র চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তাই উদ্দীপকের সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় নি- মন্তব্যটি যথার্থ।সমাজকর্ম একটি সুসংগঠিত সাহায্যকারী পেশা। এটি সমাজে বসবাসরত ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে। পেশা হিসেবে সমাজকর্ম কতকগুলো বৈশিষ্ট্যকে ধারণ করে থাকে। এ সমস্ত বৈশিষ্ট্য সমাজকর্ম পেশাকে স্বাতন্ত্র্য বা বিশিষ্টতা দান করে।উদ্দীপকে উল্লিখিত বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর পেশা, সুসংগঠিত পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া, ত্রিবিধ পদক্ষেপ সমস্যার সমাধান এবং সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে এ বিষয়গুলো সমাজকর্মের কতিপয় বৈশিষ্ট্যকে নির্দেশ করেছে। এ বৈশিষ্ট্যগুলো ছাড়াও সমাজকর্মের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো সমাজের সামগ্রিক ইতিবাচক পরিবর্তন। সমাজকর্ম শুধু সাহায্য নয় বরং ব্যক্তি ও সমষ্টিকে নিজের সমস্যা নিজের চেষ্টায় সমাধান করতে সক্ষম করে তোলে। সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা যা মানুষকে তার সমস্যা বুঝতে, সমাধানের পথ খুঁজতে ও নিজের চেষ্টায় সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে। সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা হয়, যাতে তারা ক্ষমতা ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে। সর্বোপরি, সমাজকর্ম ব্যক্তি ও পরিবেশের প্রতি গুরুত্বারোপ, নির্দিষ্ট মূল্যবোধ পালন, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সেবা প্রদান করে থাকে।অতএব, উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায়নি।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
'উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায়নি'- মন্তব্যটি বিশ্লেষ…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর