সুজনের পঠিত বিষয়টির নাম উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: সুজনের পঠিত বিষয়টির নাম সমাজকর্ম। সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। এটি সমাজে বসবাসরত ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়ন সহায়তা করে। এর ফলে তারা নিজেদের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যা মোকাবিলায় সক্ষম হয়। এছাড়া সমাজকর্ম ব্যক্তি, দল বা সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যার্থীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়। কেননা সমস্যা সমাধানের মাধ্যমে মানুষকে সামাজিক পরিবেশের সাথে সামঞ্জস্য স্থাপনে সক্ষম করে তোলা সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকের সুজন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এমন বিষয় নিয়ে পড়ালেখা করছে যা প্রায় প্রতিটি দেশেই বর্তমানে একটি অপরিহার্য পেশা হিসেবে স্বীকৃত। বিষয়টি 'সমস্যাগ্রস্ত সেবাপ্রার্থীকে এমনভাবে সাহায্য করে যাতে সেবাপ্রার্থী নিজেই নিজের সম্পদ ব্যবহার করে সমস্যার সমাধান করতে সক্ষম হয়। এতে বোঝা যায় সুজন সমাজকর্ম বিষয়ে পড়ালেখা করছে। বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা। আধুনিক সমাজের বিভিন্ন জটিল আর্থ-মনো-সামাজিক সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানে সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করা হয়ে থাকে। মূলত সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজকর্ম মানুষের সমস্যা সমাধান ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সুজনের পঠিত বিষয়টির নাম উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর