উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্যর ইঙ্গিত দেওয়া হয়েছে ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের মানবিক উন্নয়ন তথা মানবোচিত এবং কর্মমুখী উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলঃ উদ্দীপকের হোসনে আরা সমাজকর্ম বিষয়ে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে একটি সমাজসেবা প্রতিষ্ঠানে পেশাদার সমাজকর্মী হিসেবে কর্মরত আছেন। তার কাজের প্রধান দিক হলো- সাহায্যর্থীর প্রতি শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা।এক্ষেত্রে,সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের মানুষকে নানাবিধ সামাজিক ভূমিকা পালনে সক্ষমতা অর্জনে সহায়তা প্রদান করা।একটি ক্ষমতায়নকারী লক্ষ্য নিয়ে সমাজকর্ম অগ্রসরমান যেটি সমাজের দুঃস্থ, অসহায়, বঞ্চিত এবং ঝুঁকিপূর্ণ মানবগোষ্ঠীর উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। তাই নিশ্চিত করে বলা যায়, উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমার্জকর্মের মানবোচিত, ক্ষমতায়নকারী এবং কর্মমুখী উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর