অনুচ্ছেদে সমাজকর্মের যেসব পরিধির কথা উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো।
উত্তর: অনুচ্ছেদে সমাজকর্মের শিশু কল্যাণ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, সংশোধনমূলক কার্যক্রম প্রভৃতি পরিধির উল্লেখ রয়েছে। একটি সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের পরিধি ব্যাপক। সমাজকর্ম সমাজের সকল শ্রেণির মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদানে প্রচেষ্টা চালায় । এই দৃষ্টিকোণ থেকে গোটা সমাজই সমাজকর্মের পরিধির আওতাভুক্ত। সমাজকর্ম দরিদ্র ও স্বল্পোন্নত দেশের জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করে। সমাজকর্মের পরিধিভুক্ত কতিপয় বিষয় হলো অক্ষম ও পঙ্গুদের পুনর্বাসন, ভিক্ষুক পুনর্বাসন, মুক্ত কয়েদি পুনর্বাসন ও অপরাধ সংশোধন। সর্বোপরি সমাজকর্মের পরিধিভুক্ত বিষয় হলো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের বহুমুখী আর্থ-সামাজিক সমস্যা সমাধান। এক্ষেত্রে ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, মানসিক বিকলাঙ্গতা দূরীকরণ, সামাজিক ভূমিকা পালনে সক্ষম করা, দলীয় সমস্যা সমাধান, সমষ্টি উন্নয়ন, কুসংস্কার দূরীকরণ প্রভৃতি সমস্যা সমাধানে ভূমিকা পালন করে। উদ্দীপকের মেহেদির সংস্থাটি ঝড়ে পড়া শিশু, মানসিক প্রতিবন্ধী, জনসংখ্যা হ্রাস, অপরাধ প্রবণ শিশুদের উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে কাজ করে। অর্থাৎ মেহেদির সংস্থাটি সমাজকর্মের শিশুকল্যাণ, মানসিক স্বাস্থ্য, অপরাধ সংশোধন প্রভৃতি পরিধি নিয়ে কাজ করে। সমাজকর্ম শিশুর সার্বিক কল্যাণে ভূমিকা রাখে। শিশুর পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, অধিকার ও বিকাশ নিয়ে সমাজকর্ম কাজ করে। একইভাবে সমাজকর্ম মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাজ করে অটিজম, সিজোফ্রেনিয়া, ওসিডি, ডিপ্রেশন প্রভৃতি মানসিক সমস্যা নিয়ে কাজ করে। এছাড়াও সমাজকর্ম জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা ও অপরাধীদের সংশোধন ও পুনর্বাসনে ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
অনুচ্ছেদে সমাজকর্মের যেসব পরিধির কথা উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত ক…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর