উদ্দীপকের আলোকে সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে সমাজকর্মের গুরুত্ব অত্যধিক। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। আর্থ-মনো-সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্ম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকর্ম সমাজজীবনে ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধারে সহায়তা করে। ব্যক্তির আর্থিক, সামাজিক ও মানসিক সমস্যা সমাধানে বিজ্ঞানসম্মত উপায়ে ভূমিকা পালন করে সমাজকর্ম। একইভাবে সমাজকর্ম পরিবার, সমাজ ও সমষ্টি কেন্দ্রিক সমস্যার ক্ষেত্রে কার্যকর সমাধান প্রদান করে। বিশেষ করে সামাজিক বিভিন্ন সেবা, দারিদ্র্য, অপুষ্টি, নিরক্ষরতা, বেকারত্ব, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, প্রতিবন্ধীতা, জলবায়ু, জেন্ডার সমতা প্রভৃতি নানা বিষয়ে সমাজকর্ম পেশা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। উদ্দীপকে ঝড়ে পড়া শিশু, মানসিক প্রতিবন্ধীতা, জনসংখ্যা হ্রাস ও অপরাধপ্রবণ শিশু প্রভৃতি সমস্যার কথা বলা হয়েছে। একইভাবে মানুষের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সম্পদের সদ্ব্যবহারসহ আর্থ-সামাজিক ও মনো-দৈহিক সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। মূলত সমাজকর্ম শিশুর ঝড়ে পড়া, অপরাধপ্রবণ শিশুদের সংশোধন, মানসিক স্বাস্থ্য প্রভৃতি সমস্যা ব্যক্তি সমাজকর্ম ও সহায়ক পদ্ধতি সামাজিক গবেষণা পদ্ধতির মাধ্যমে সমাধান করে। একইভাবে সমাজকর্ম মানুষের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন যেমন: পারিবারিক বিচ্ছেদ রোধ প্রভৃতি সমস্যা সমাধানে কাউন্সেলিং সেবা প্রদানের মাধ্যমে সমাধান করে। এছাড়াও সমাজকর্ম ব্যক্তি ও সমষ্টির সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে আর্থ ও মনো-সামাজিক সমস্যা সমাধানে অবদান রাখে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলোসহ আর্থ সামাজিক অন্যান্য সমস্যার সমাধানে সমাজকর্মের গুরুত্ব অত্যধিক।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর