উদ্দীপকে জমির উদ্দিন সাহেবের কার্যক্রমে সমাজকর্মের কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জমির উদ্দিন সাহেবের কার্যক্রমে সমাজকর্মের যে বৈশিষ্ট্য লক্ষ করা যায় তা হলো সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সমাজকর্ম একটি মানবসেবামূলক সাহায্যকারী পেশা হিসেবে সর্বজনস্বীকৃত। অন্যান্য পেশার মতো এর কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এসব বৈশিষ্ট্য সমাজকর্মকে অন্যান্য পেশা থেকে আলাদা সত্ত্বা দান করেছে। সমাজকর্মের বৈশিষ্ট্যগুলোর একটি হলো সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মানুষকে বিচার করা সমাজকর্মের একটি অনন্য বৈশিষ্ট্য। ব্যক্তি এবং তার আচার-আচরণ ও পরিবেশ ভিন্নভাবে না দেখে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সমাজকর্ম বিবেচনা করে থাকে। সমাজকর্ম ব্যক্তির সামগ্রিকতায় বিশ্বাস করে। মানুষের কোনো একটি দিক নয় বরং দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত, আচরণিক প্রভৃতি সবদিকের উন্নয়নে সমাজকর্ম সমান গুরুত্ব দিয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, জনাব জমির উদ্দিন সাহেব মানুষের সাহায্যে সর্বদা এগিয়ে আসেন। সাহায্যের সময় তিনি দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিকের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন । এ থেকে বোঝা যায়, জনাব জমির উদ্দিনের কাজের প্রকৃতির সাথে সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য সামগ্রিক দৃষ্টিভঙ্গির সাদৃশ্য রয়েছে। কারণ সমাজকর্ম ব্যক্তির সামগ্রিক সমস্যা সমাধানে সহায়তা করে থাকে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জমির উদ্দিন সাহেবের কার্যক্রমে সমাজকর্মের কোন বৈশিষ্ট্য লক…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর