জনাব জমির উদ্দিন সাহেবের কার্যক্রম সমাজকর্মের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। বিশ্লেষণ করো।
উত্তর: জনাব জমির উদ্দিনের কার্যক্রম সমাজকর্মের সার্বিক কল্যাণ উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ । সমাজের মানুষের সার্বিক কল্যাণ সাধন করা সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য। এ উদ্দেশ্যে সমাজকর্ম মানুষকে সামাজিক, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নে সহায়তা করে থাকে। উদ্দীপকে জমির উদ্দিন সাহেবের কর্মকাণ্ডে সমাজকর্মের এ উদ্দেশ্যের দিকটি ফুটে উঠেছে । সমাজকর্ম সমাজের সামগ্রিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে কাজ করে থাকে। এ উদ্দেশ্য অর্জনে সমাজকর্ম ব্যক্তি, দল, পরিবার ও সমষ্টির দৈহিক, মানসিক ও আর্থ-সামাজিক উন্নয়নে সর্বতোভাবে সহযোগিতা করে। এতে মানুষ তার বহুমুখী আর্থ-সামাজিক ও মনস্তাত্ত্বিক সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে। ফলে তারা ব্যক্তিগত, পারিবারিক, পরিবেশগত বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে পারে। সেইসাথে তারা সামাজিক ভূমিকা পালনে সক্রিয় হয়ে ওঠে, যা সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে। আলোচনা শেষে বলা যায়, জনাব জমির উদ্দিনের উদ্দেশ্যের সাথে সমাজকর্মের সার্বিক কল্যাণ উদ্দেশ্যের সঙ্গতি রয়েছে। জমির উদ্দিন যেমন ব্যক্তির সার্বিক কল্যাণ বিবেচনায় রেখে সাহায্য করেন। তেমনি সমাজকর্মও সমাজের মানুষের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে থাকে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
জনাব জমির উদ্দিন সাহেবের কার্যক্রম সমাজকর্মের উদ্দেশ্যের সাথে সঙ্গত…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর