উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত যেসব কার্যক্রমের কথা বলা হয়েছে তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে পলাশের উন্নয়নমূলক সংস্থা গ্রামীণ ভূমিহীনদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এই কার্যক্রমগুলো সমাজকর্মের পরিধিভুক্ত বিধায় সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে। সমাজকর্ম সমাজের সকল শ্রেণির সমস্যাগ্রস্ত জনগণের সমস্যা মোকাবিলা করে এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রচেষ্টা চালায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের একটি বৃহৎ অংশ যেহেতু গ্রামে বাস করে তাই এই দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তির জন্য সমাজকর্ম গ্রামীণ সমাজসেবা কর্মসূচি পরিচালনা করে। সমাজকর্ম তার নিজ পরিধির আওতায় দরিদ্র শ্রেণির জন্য বৃত্তিমূলক ও আয়বৃদ্ধিমূলক কর্মের ব্যবস্থা করে। এর পাশাপাশি সমস্যা মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজকর্ম ভূমিকা রাখে। এছাড়া সমস্যার উৎস চিহ্নিত করার মাধ্যমে ভবিষ্যৎ বিপর্যয় মোকাবিলা করার লক্ষ্যে দুস্থ মহিলাদের বৃত্তিমূলক শিক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করার মাধ্যমে সমাজকর্ম তার কার্যক্রম পরিচালনা করে থাকে। মূলত উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত গ্রামীণ ভূমিহীনদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়নে। পলাশের উন্নয়নমূলক সংস্থাটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত যেসব কার্যক্রমের কথা বলা হয়েছে তা বর…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর