"পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: 'পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে'- উক্তিটি ব্যাখ্যা করতে গেলে দেখা যায়, উন্নয়নমূলক সংস্থা হিসেবে পলাশের সংস্থা সমাজকর্মের পরিধির একটি দিক গ্রামীণ সমাজসেবা ও সামাজিক কার্যক্রম নিয়ে কাজ করছে। কিন্তু সমাজকর্মের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। সমাজকর্ম সমাজের মানুষের সাধারণ কার্যাবলি থেকে শুরু করে পরিবর্তনশীল সমাজের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা প্রদানসহ সর্বক্ষেত্রে বহুমুখী কার্যাবলি গ্রহণ করে থাকে। সমাজকর্ম জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব, পুষ্টিহীনতা, প্রবীণ সমস্যা প্রভৃতির মতো মৌলিক সমস্যা নিয়ে কাজ করার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সমস্যা মোকাবিলাতেও কাজ করে। উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করাও সমাজকর্মের পরিধির আওতায় পড়ে। কিন্তু উদ্দীপকে পলাশের সংস্থার যে সমস্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে তা সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। তবে তা এর সামান্য অংশ মাত্র। উদ্দীপকের উন্নয়নমূলক সংস্থাটি গ্রামীণ ভূমিহীনদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়, যা সমাজকর্মের পরিধিভুক্ত গ্রামীণ সমাজসেবার আওতাভুক্ত। আবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মোকাবিলা ও সচেতনতা সৃষ্টিতে সংস্থাটি কাজ করলেও সমাজকর্ম কিশোর অপরাধ, মাদকাসক্তি, প্রবীণ সমস্যার মতো কার্যক্রম নিয়েও কাজ করে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, পলাশের সংস্থার কাজগুলো সমাজকর্মের পরিধিভুক্ত হলেও তা এর সামগ্রিক রূপ নয়। বরং সমাজকর্মের ব্যাপক ও বিস্তৃত পরিধির খুব সামান্যই সংস্থাটির কাজের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
"পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর