উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের বৈশিষ্ট্যের দিকটি প্রকাশ পেয়েছে। সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্যকে ধারণ করে, যা অন্যান্য পেশা থেকে স্বতন্ত্র। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা ও সক্ষমকারী প্রক্রিয়া। এটি সংগঠিত ও পরিকল্পিত উপায়ে সমাজের মানুষের জীবনমানের উন্নয়ন করে। এর কার্যক্রম সর্বজনীন ও নির্দিষ্ট পদ্ধতিনির্ভর। এটি বিশেষ জ্ঞান ও দক্ষতানির্ভর সেবাকর্ম। এটি মূলত ব্যক্তি ও পরিবেশের প্রতিই গুরুত্ব প্রদান করে। উদ্দীপকে সমাজকর্মকে একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসাথে এটিকে বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর ও পেশাদার সেবাকর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদ্দীপকের এই বিষয়গুলো-মূলত সমাজকর্মের বৈশিষ্ট্যকেই নির্দেশ করে। সমাজকর্ম সাহায্যকারী পেশা হিসেবে সমাজের মানুষকে সর্বাত্মক সাহায্য করার পাশাপাশি সক্ষম করে তোলে। এক্ষেত্রে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে। এছাড়াও সমাজকর্ম একটি পেশাদার সেবাকর্ম। এটি সেবা প্রদানের ক্ষেত্রে পেশাগত আচরণ মেনে চলে। কাজেই উদ্দীপকের এই বৈশিষ্ট্যগুলোকে সমাজকর্মের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের বৈশিষ্ট্যের দিকটিই প্রকাশ পেয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর