উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই-এ বিষয়ে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই- মন্তব্যটি যথার্থ। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এটি সমাজে বসবাসরত ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে। পেশা হিসেবে সমাজকর্ম কতগুলো বৈশিষ্ট্যকে ধারণ করে থাকে। এ সমস্ত বৈশিষ্ট্য সমাজকর্ম পেশাকে স্বাতন্ত্র্য বা বিশিষ্টতা দান করে। উদ্দীপকে সমাজকর্মকে সাহায্যকারী, সক্ষমকারী পেশা ও বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর পেশাদার সেবাকর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। উদ্দীপকের এ বিষয়গুলো সমাজকর্মের কতিপয় বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। এ বৈশিষ্ট্যগুলো ছাড়াও সমাজকর্মের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। সমাজকর্ম একটি সুসংগঠিত সাহায্যদান প্রক্রিয়া। এর কার্যক্রম সর্বজনীন। এটি সকল শ্রেণি, দল বা সম্প্রদায়ের কল্যাণে বিশ্বাসী। এটি বিজ্ঞানভিত্তিক নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সকল সমস্যার সুষ্ঠু সমাধান করে। সমাজকর্ম সামগ্রিক কল্যাণ সাধনে নিয়োজিত। এর সেবা বিশেষ জ্ঞান ও দক্ষতানির্ভর। এটি একটি বহুমাত্রিক পেশা। বিস্তৃত সামাজিক পরিবেশে সমাজকর্মীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাই এটি সমন্বিত সামাজিক বিজ্ঞান হিসেবে পরিচিত। সামাজিক বিজ্ঞানের বিভিন্ন জ্ঞানের সমন্বয়ে এটি আলাদা সমন্বয়ধর্মী সামাজিক বিজ্ঞান হিসেবে গড়ে উঠেছে। সর্বোপরি সমাজকর্ম ব্যক্তি ও পরিবেশের প্রতি গুরুত্বারোপ, নির্দিষ্ট মূল্যবোধ লালন, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সেবা প্রদান করে থাকে। অতএব, উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় নি।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই-এ বিষয়ে মতামত দাও।
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর