উদ্দীপকে মিনা যে বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে তার লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিনা সমাজকর্ম বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। সমাজকর্ম একটি পেশাদার সেবাকর্ম। মানবসেবা প্রদানকারী পেশা হিসেবে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য বহুমুখী এবং সূদূরপ্রসারী। লক্ষ্য হচ্ছে কোনোকিছু অর্জনের আশা, আর উদ্দেশ্য হচ্ছে অর্জনের জন্য চেষ্টা। সমাজকর্মের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সামাজিক ভূমিকা পালনের জন্য সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় ও সক্ষম করে তোলা এবং সমাজ হতে নানা অবাঞ্ছিত সমস্যা দূর করে কাঙ্ক্ষিত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুতের অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এ উদ্দেশ্যে সমাজকর্ম জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সব মানুষের ব্যক্তিগত দলীয় ও সমষ্টিগত সমস্যা সমাধানে সাহায্য করে পরিকল্পিত উপায়ে কাঙ্ক্ষিত ও গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে বদ্ধপরিকর। আধুনিক জটিল সমাজে জনগণকে সকল পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধান ও মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে স্বাবলম্বী করে গড়ে তুলতে সমাজকর্ম বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকে। সমাজকর্ম নিজস্ব সম্পদের ভিত্তিতে সমস্যা সমাধানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে। তাই সম্পদের অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাও সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। সমাজকর্ম জনগণের মধ্যে তাদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কাজ করে। ফলে প্রত্যেক মানুষ তার অধিকার সম্পর্কে সজাগ থাকে। সেই সাথে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি তার ভূমিকা কী হওয়া উচিত সে সম্পর্কে করণীয় কর্তব্য নির্ধারণ করতে পারে। সার্বিক বিশ্লেষণে বলা যায়, সমাজের সার্বিক কল্যাণই সমাজকর্মের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সমাজকর্ম তার স্বতন্ত্র পদ্ধতি প্রয়োগ করে সামাগ্রিক কল্যাণ সাধনে চেষ্টা করে। আর এ কার্যক্রমে স্বতন্ত্র নীতিমালা ও মূল্যবোধের প্রতি যথার্থ দৃষ্টি দেওয়া হয়। তাই দেখা যায়, সমাজকর্ম উপর্যুক্ত লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সচেষ্ট থাকে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিনা যে বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে তার লক্ষ্…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর