পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে —উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলন ঘটেছে। - উক্তিটি যথার্থ। সমাজকর্ম সমাজের মানুষের সাধারণ কার্যাবলি থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং পরিবর্তনশীল সমাজের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা প্রদানসহ বহুমুখী কার্যাবলি গ্রহণ করে। এর মাধ্যমে সমাজকর্ম ব্যক্তি, দল, গোষ্ঠী তথা সমষ্টির নানামুখী সমস্যার বস্তুনিষ্ঠ সমাধানের জন্য বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করে থাকে। উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহ ছাড়াও সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত। সমাজকর্ম মাদকাসক্তি নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও সংশোধনমূলক সেবা নিয়ে কাজ করে। অপরাধ ও কিশোর অপরাধী, দৈহিক ও মানসিক প্রতিবন্ধী নিয়ে সমাজকর্ম কাজ করে যাচ্ছে। সমাজকর্ম পেশার উন্নয়নে শিক্ষাসেবা, পরিবেশ ও সামাজিক পরিকল্পনা, পারিবারিক সেবা, শিক্ষা ও পরামর্শ, অভিবাসী পুনর্বাসন সেবা প্রভৃতি সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়। কমিউনিটি মানসিক স্বাস্থ্য, প্রজনন পরামর্শ, স্বাস্থ্য ও হাসপাতাল পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, জনস্বাস্থ্য কর্মসূচি ইত্যাদি বিষয়ে সমাজকর্মীগণ পরামর্শ দিয়ে থাকেন। শিশু ও প্রবীণ সংরক্ষণ সেবা, সরকারি সমাজকল্যাণ সেবা, সামাজিক সাহায্য ও সামাজিক নিরাপত্তা সেবা, চিত্তবিনোদন ও পরিবেশ উন্নয়ন পরিকল্পনায়ও সমাজকর্মের ভূমিকা অত্যন্ত আশাব্যঞ্জক। এছাড়াও সমাজকর্ম গবেষণা, বিদ্যালয় সমাজকর্ম, সামাজিক নীতি, উন্নয়ন, পরিসেবা প্রতিষ্ঠানসমূহ বহুক্ষেত্রে সমাজকর্ম কাজ করে যাচ্ছে। সুতরাং বোঝা যায়, সমাজকর্মের পরিধি অনেক বিস্তৃত।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হ…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর