উদ্দীপকে কোন পেশা শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজকর্ম পেশা শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করআ হলো: একটি বিজ্ঞানভিত্তিক সাহায্যকারী পেশা হলো সমাজকর্ম পেশা। প্রযুক্তির প্রসার ফলে মানুষের জীবনে যেমন উৎকর্ষতা এবং স্বাচ্ছন্দ্য এসেছে তেমনি একইসাথে নানা ধরনের জটিল ও বহুমাত্রিক সমস্যা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমস্যা ও চাহিদার সমাধান জানতে এর কারণ ও প্রভাব জানতে হয়। এজন্য সমাজকর্মের যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। সমাজকর্মের বিভিন্ন মৌলিক ও সহায়ক পদ্ধতির অনুশীলনের মাধ্যমে যেকোনো সমস্যার উৎস কারণ, প্রকৃতি ও প্রভাব নির্ণয় করে সেটি সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আধুনিক সমাজের বহুমুখী ও জটিল সমস্যা সমাধানে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। উদ্দীপকের রফিকুল ইসলামের পেশা সম্পর্কে জানানো হয়েছে এটি শিক্ষা এবং পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক সমস্যা, সামাজিক দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে সচেতনতা সৃষ্টি, সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন ইত্যাদি বিষয়ের জন্য এই পেশার প্রয়োজনীয়তা রয়েছে। সমাজকর্ম পেশাও পুঁথিগত শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এছাড়াও সমাজকর্ম পেশার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান করা হয় এবং বিভিন্ন বাজি দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্ম পেশা শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন পেশা শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর