উদ্দীপকে উল্লিখিত প্রয়োজনীয়তা ছাড়া সমাজকর্ম শিক্ষার আরো প্রয়োজনীয়তা রয়েছে - মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রয়োজনীয়তা ছাড়া সমাজকর্ম শিক্ষার আরো প্রয়োজনীয়তা রয়েছে - নিম্নে মন্তব্যটি নিয়ে মতামত তুলে ধরা হলো: উদ্দীপকে সামাজিক সমস্যার সমাধান, সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন ও সামাজিক দায়িত্ব ও কর্তব্য সচেতনতা সৃষ্টির জন্য সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। উল্লিখিত প্রয়োজনীয়তা ছাড়াও সমাজকর্ম শিক্ষার আরো অনেক প্রয়োজনীয়তা রয়েছে। একটি বিজ্ঞানভিত্তিক সাহায্যকারী পেশা হলো সমাজকর্ম পেশা। প্রযুক্তির প্রসার ফলে মানুষের জীবনে যেমন উৎকর্ষতা এবং স্বাচ্ছন্দ্য এসেছে তেমনি একইসাথে নানা ধরনের জটিল ও বহুমাত্রিক সমস্যা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমস্যা ও চাহিদার সমাধান জানতে এর কারণ ও প্রভাব জানতে হয়। এজন্য সমাজকর্মের যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। সমাজকর্ম শিক্ষার মাধ্যমে সমস্যাগ্রস্থ কোন ব্যক্তি বা দলকে তাদের অবস্থার পরিবর্তনের জন্য সার্বিকভাবে সহায়তা করতে পারে। সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক কূপ্রথা ও কুসংস্কার দূর করার পাশাপাশি সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য সমাজকর্ম শিক্ষা প্রয়োজন। এছাড়াও পারিবারিক কল্যাণ ও মানব জীবনের সামগ্রিক কল্যাণের জন্য সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অনেক। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রয়োজনীয়তা ছাড়া সমাজকর্ম শিক্ষার আরো প্রয়োজনীয়তা রয়েছে - মন্তব্যটি যথার্থ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রয়োজনীয়তা ছাড়া সমাজকর্ম শিক্ষার আরো প্রয়োজন…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর