উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হোসনে আরা খন্দকারের এর কাজের ক্ষেত্রে সমাজকর্মের সামগ্রিক কল্যাণ সাধনের উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে । নিচে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের হোসনে আরা খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে একটি সমাজসেবা প্রতিষ্ঠানের পেশাদার সমাজকর্মী হিসেবে কর্মরত আছেন। তার কাজের প্রধান দিক হলো সাহায্যকারীর শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের সহায়তা করা। আর হোসনে আরার কাজটি হলো সমাজে মানুষের সামগ্রিক কল্যাণ সাধন করা। সমাজকর্ম হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। সমাজকর্মের মাধ্যমে ব্যক্তি, দল, পরিবার ও সমষ্টির সামগ্রিক কল্যাণ সাধন করা হয়। এই ক্ষেত্রে সমাজকর্ম সম্পদে সম্ভাব্য সর্বোচ্চ ব্যবহার এবং দৈহিক-মানসিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অর্জনে সহায়তা করে। এর ফলে সমাজের থাকা সকল মানুষের জীবনমানের উন্নয়নের পথ সুগম হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে হোসনে আরা খন্দকারের কাজটি সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য সমাজে কল্যাণ সাধনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের হোসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর