উদ্দীপকের যুগান্তকারী পরিবর্তনকে কী হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুগান্তকারী পরিবর্তনকে শিল্প বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়।ব্যাখ্যা করা হলো-শিল্পকে কেন্দ্র করে বৈপ্লবিক পরিবর্তনের লাম শিল্প বিপ্লব। উদ্দীপকে উল্লিখিত উৎপাদন ক্ষেত্রে যুগান্তকারী ও আমূল পরিবর্তন দ্বারা ইংল্যান্ডের সমাজব্যবস্থায় যে প্রভাব দেখা যায় তা মূলত শিল্প বিপ্লবকেই তুলে ধরেছে। প্রফেসর লেডি উইলিয়ামস বলেন, অষ্টদশ শতাব্দীর শেষার্ধ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ডের বৈজ্ঞানিক প্রযুক্তি, জ্ঞানের 'দ্রুত বিকাশ এবং উৎপাদনক্ষেত্রে তা প্রয়োগের ফলে জীবন পদ্ধতিতে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা তাই শিল্প বিপ্লব। আবার শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে শিল্পায়ন ও নগরায়ণকেন্দ্রিক সমাজে বিভিন্ন কঠিন ও জটিল সমস্যার উদ্ভব হতে থাকে। এসব সমস্যার সমাধানে বিজ্ঞানভিত্তিক পেশা তথা সমাজকর্মের উদ্ভব ঘটে। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের তথ্যাবলি শিল্প বিপ্লবের পরিচয় ও বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে, উদ্দীপকের যুগান্তকারী পরিবর্তনই হলো শিল্প বিপ্লব।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের যুগান্তকারী পরিবর্তনকে কী হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর