সমাজকর্ম পেশার বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে অর্থাৎ শিল্প বিপ্লব সমাজকর্ম পেশার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-শিল্প বিপ্লব-পূর্ববর্তী সমাজ এবং শিল্প বিপ্লব-পরবর্তী জটিল থেকে জটিলতর সমাজব্যবস্থাই মূলত পেশাদার সমাজকর্মের উদ্ভব ক্ষেত্র। বস্তুগত চিন্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির ফলে মানবসমাজে বিদ্যমান। পূর্ববর্তী ধর্মীয় মূল্যবোধ, দানশীলতা ও মানবতাবোধ আশ্রিত স্বেচ্ছামূলক কার্যক্রম ব্যর্থ হয়ে উদ্ভব হয় পেশাদার সমাজকর্ম। তাই পেশাদার সমাজকর্মের বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব অনস্বীকার্য। শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন চাহিদা সৃষ্টি হয়। চাহিদা পূরণের লক্ষ্যে! কর্মসূচি বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা এবং পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় সমাজকর্মের শিল্প প্রচলিত হয়। সমাজকাঠামো, যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের ফলে জ্ঞান-বিজ্ঞান, মানুষের। চিন্তাচেতনার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, যা সমাজকর্মের বিকাশকে ত্বরান্বিত করে। আধুনিক ও জটিল বিশ্বব্যবস্থায় জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে। যেখানে বৈজ্ঞানিক ও পরিকল্পিত উপায়ে সমস্যার সমাধান দেওয়া হয়। এভাবেই শিল্প বিপ্লব আধুনিক ও পেশাদার সমাজকর্ম বিকাশে 'দিকনির্দেশক' হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমাজকর্ম পেশার বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর