সমাজকর্ম পেশার বিকাশে উক্ত সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: সমাজকর্ম পেশার বিকাশে উদ্দীপকে নির্দেশিত প্রতিষ্ঠান তথা NASW-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-NASW সমাজকর্ম শিক্ষার আধুনিকীকরণে যেমন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, তেমনি দক্ষ সমাজকর্মী সৃষ্টিতেও অনবদ্য ভূমিকা রেখে চলছে। পেশার মানোন্নয়ন এবং সমাজকর্মীদের পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে NASW১৯৬১ সালে 'Academy of Certified Social Workers [গণিত] গঠন করে, যার মাধ্যমে পেশাদার সমাজকর্মীদের বৈধতার লাইসেন্স প্রদান করা হয়। পেশাগত সেবার মান বজায় রাখার জন্য প্রতিষ্ঠানটি ১৯৬০ সালে পেশাগত নৈতিক মানদণ্ড এবং ব্যবহারিক নীতিমালা নির্ধারণ করে দেয়, যা বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত। এর ওপর ভিত্তি করেই সমাজকর্ম আজ বিশ্বের বিভিন্ন দেশে পেশা হিসেবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। পেশার জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে NASW নিয়মিতভাবে বিভিন্ন গ্রন্থ, জার্ন'ল ও রেফারেন্স ইত্যাদি প্রকাশ করছে। ১৯৫৫ সালে প্রথম সমাজকর্মের মুখগাত্র হিসেবে গত্রিকা 'The Social Work [গণিত] প্রকাশ করে। এছাড়াও 'Encyclopedia of Social Work [গণিত] , 'Dictionary of Social Work [গণিত] প্রভৃতি বিশ্ববিখ্যাত রেফারেন্স গ্রন্থগুলে এ সংগঠন থেকে বের করা হয়েছে। আবার বিখ্যাত Social Diagnosis-এর প্রকাশও হয় NASW থেকে। বিশ্বব্যাপী সমাজকর্মের অদ্বিতীয় 'সংগঠন হিসেবে NASW ব্যাপক ভূমিকা পালন করে আসছে। তাই বলা যায় যে, সমাজকর্ম পেশার বিকাশে উদ্দীপকে নির্দেশিত প্রতিষ্ঠান তথা NASW অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমাজকর্ম পেশার বিকাশে উক্ত সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর