উদ্দীপকের সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই - এ বিষয়ে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পাই নাই। এ বিষয়ে মতামত নিচে দেয়া হল : উদ্দীপকে সমাজকর্মকে সাহায্যকারী পেশা, সক্ষমকারী পেশা,বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর ও পেশাদান সেবাকর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়গুলো সমাজকর্মের কতিপয় বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এ বৈশিষ্ট্যগুলো ছাড়াও সমাজকর্মে আরোও অনেক বৈশিষ্ট্য আছে। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। সমাজকর্ম সামগ্রী কল্যাণ সাধনে নিয়োজিত। সমাজকর্মে বিশেষ জ্ঞান ও দক্ষতা নির্ভর। সমাজকর্ম একটি বহুমাত্রিক পেশা। এটি সমাজে বসবাসরত ব্যক্ত, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যা সুষ্ঠু সমাধান ও উন্নয়নের সহায়তা করে। সামাজিক পরিবেশের সমাজকর্মীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাই এটি সমম্বিত সামাজিকবিজ্ঞান হিসেবে পরিচিত ।সর্বোপরি সমাজকর্ম ব্যক্তি ও পরিবেশের প্রতি গুরুত্ববোধ নির্দিষ্ট, মূল্যবোধ লালন, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সেবা প্রদান করে থাকে। এ সমস্ত বৈশিষ্ট্য সমাজকর্ম পেশাকে স্বাতন্ত্র্য ও বিশিষ্টতা দান করে। সুতরাং বলা যায় যে, উপরোক্ত বৈশিষ্ট্য গুলোর ভিত্তিতে বলা যায় উদ্দীপকে সমাজকর্মে সকল বৈশিষ্ট্য প্রকাশ পায়নি।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই - এ বিষয়ে মতামত…
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর