উদ্দীপকে কোন বিশেষ শাখার ইঙ্গিত রয়েছে তার পরিচয় তুলে ধর।
উত্তর: উদ্দীপকে যে বিশেষ শাখার ইঙ্গিত রয়েছে তা হলো সমাজকর্ম। নিচে এর পরিচয় তুলে ধরা হলো- শিল্প বিপ্লবোত্তর জটিল সমাজব্যবস্থার নানাবিধ সমস্যার প্রতিরোধে ঐতিহ্যগত সমাজকল্যাণ পদক্ষেপ অপর্যাপ্ত হয়ে পড়লে আধুনিক পেশাদার সমাজকর্মের উদ্ভব হয়। সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্কবিষয়ক দক্ষতাসম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে, ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। সমাজকর্ম কতকগুলো পদ্ধতির মাধ্যমে মানুষকে সাহায্য করে, যাতে মানুষ নিজেদের সামর্থ্য ও সম্পদের ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারে। সমাজকর্মের মূল লক্ষ্য হলো ক্ষমতার বিকাশ, উন্নয়ন ও সংরক্ষণে সাহায্য করা। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে উপস্থাপিত সকল তথ্যই সমাজকর্মের বৈশিষ্ট্য পরিচয়ের সাথে মিলে যাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিশেষ শাখার ইঙ্গিত রয়েছে তার পরিচয় তুলে ধর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর