উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি মানুষের জীবনমান উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সমাজকর্ম বিষয়টি বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে মানুষের জীবনের সর্বাঙ্গীণ উন্নয়নে ভূমিকা ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-সমাজকর্ম সমাজের মানুষের সার্বিক কল্যাণের ওপর গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করে। সমাজের সব শ্রেণির মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত সমস্যাসহ নানা ধরনের সামাজিক সমস্যা মোকাবিলা করার জন্য সম্ভাব্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রচেষ্টা চালায়। বিশেষ করে সমস্যা সমাধানে প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। সকল স্তরের মানুষের ভারসাম্যপূর্ণ উন্নয়নে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে মৌল মানবিক চাহিদা পূরণ, সম্পদের সর্বোচ্চ ব্যবহার, সামাজিক নীতি ও পরিকল্পনার পরিবর্তন, সামাজিক সচেতনতা সৃষ্টি, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা, ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ প্রভৃতি ক্ষেত্রে সরাসরি দিকনির্দেশক ভূমিকা পালন করে। সামাজিক পরিবেশকে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সকলের উপযোগী করে তোলার মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা পালনের পথকে মসৃণ করে। সমাজকর্ম ব্যক্তিকে দানশীলতার ওপর নির্ভর না করে নিজের সুষ ক্ষমতার ওপর নির্ভর করতে স্বনির্ভরতার লক্ষ্যে কাজ করে থাকে। মোটকথা, এভাবেই সমাজকর্ম মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি মানুষের জীবনমান উন্নয়নে কীভাবে ভূমিকা রাখ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর