উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি পাঠের আবশ্যকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি অর্থাৎ সমাজকর্ম পাঠের আবশ্যকতা অনস্বীকার্য। আধুনিক শিল্প সমাজ পরস্পর সম্পর্কযুক্ত জটিল ও বহুমুখী সমস্যায় জর্জরিত। শিল্পায়ন ও শহরায়ন বিশেষ করে আধুনিকায়নের কারণে আমাদের সমাজব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতি ব্যক্তি ও সমাজের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি করছে। এ অবস্থায় সমাজকর্মের জ্ঞান ব্যক্তি ও দলকে পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে বিশেষভাবে সহায়তা করে। তাছাড়া যেকোনো দেশের সার্বিক সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হলো কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অসচেতনতা প্রভৃতি। সমাজকর্ম এসব কুসংস্কার ও কু-প্রথার প্রকৃতি, কারণ ও সমাধানের কৌশল নিয়ে বিশদভাবে আলোচনা ও বিশ্লেষণ করে। আবার সুবিধাবঞ্চিত শ্রেণির কল্যাণে আমাদের দেশে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ ধরনের কর্মসূচিগুলো সফলভাবে পরিচালনা করতে গেলে সমাজকর্ম জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমানে আমাদের দেশে আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু বাস্তবমুখী নীতি, পরিকল্পনা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়নের মধ্যে যথেষ্ট সমন্বয়ের অভাব রয়েছে। এসব সমস্যা সমাজকর্মের জ্ঞানের আলোকে নিরসন করা সম্ভব। উদ্দীপকের নূহা বিশ্ববিদ্যালয় থেকে এমন এক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে; যার সম্মান ও মাস্টার্স উভয় শ্রেণিতে ৬০ কর্মদিবস মাঠকর্ম করতে হবে। এতে বোঝা যায়, নূহার বিষয়টি হলো সমাজকর্ম। আর সমাজকর্ম উপরোল্লিখিতভাবে বিভিন্ন সমস্যা মোকাবিলা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার্বিক আলোচনা থেকে বলা যায়, বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের সার্বিক কল্যাণ সাধনের জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত সমাজকর্ম পাঠের আবশ্যকতা রয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি পাঠের আবশ্যকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর