উদ্দীপকে শিল্প বিপ্লবের ফলে কোন পেশার উদ্ভব ও বিকাশ হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশ হয়েছে। নিচে উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা করা হলো : শিল্প বিপ্লবকে আধুনিক সমাজকর্মের মূল উৎসাহ বা বৃত্তিভূমি হিসেবে চিহ্নিত করা হয়। এটি মানব সভ্যতা এনেছে এক আকস্মিক ও ব্যাপক পরিবর্তন। তবে সমাজ জীবনে বহুমুখী জটিল সমস্যার সৃষ্টি করেছে। এইসব সমস্যার সমাধানের ধর্মীয় মূল্যবোধ, দানশীলতা ও মানবতারবোধ দ্বারা অনুপ্রাণিত সেচ্ছামূলক কার্যক্রম ব্যর্থ হলেও বাস্তবসম্মত বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণে নতুনভাবে চিন্তাভাবনা শুরু হয়। উদ্দীপকের শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থা অমূল পরিবর্তন হওয়ার পাশাপাশি জটিল পরস্পর সম্পর্কযুক্ত বহুমুখী সমস্যা সৃষ্টি হয় যা অর্থ ও বস্তুুগত সেবার মাধ্যমে সমাধান সম্ভব হচ্ছিল না। বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর ও পেশাদার সেবাকর্মের প্রয়োজন হয়। বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত সেবা কার্যক্রম থেকে এই আধুনিক সমাজকর্ম পেশার উদ্ভব হয় । সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত শিল্প বিপ্লবের সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছিল।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিল্প বিপ্লবের ফলে কোন পেশার উদ্ভব ও বিকাশ হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর