উদ্দীপকে উল্লিখিত বিষয়টির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করা হলো :সমাজের সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী একটি পেশা। যার মাধ্যমে সমাজের মানুষের সমস্যা সমাধানের সহায়তা করে থাকে। সমাজকর্ম জনগোষ্ঠীর চাহিদা পূরণে সমাজে থাকা বিদ্যমান সম্পদ ব্যবহার করে তা কাজে লাগায়। সমস্যা সমাধানের মাধ্যমে মানুষকে সামাজিক পরিবেশের সাথে সুসম্পর্ক স্থাপনের সক্ষম করে তোলা সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য।উদ্দীপকে জামিলের সংগঠনের কার্যক্রমে সমাজকর্মের প্রতিফলন ঘটেছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। এ সকল সমস্যা সুস্থ ও কার্যকর সমাধানের জন্য সমাজকর্মের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সম্পদ সীমিত কিন্তু চাহিদা অসীম। সমাজকর্মের মাধ্যমে দেশের সীমিত সম্পদে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যার মোকাবিলা করা সম্ভব। এর জন্য প্রয়োজন বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারে সমাজকর্মের জ্ঞান বিশেষভাগে উপযোগী। বাংলাদেশের সার্বিক সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হলো কুসংস্কার, ধর্মীয় গোড়ামী, অসচেতনতা ইত্যাদি। সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণীর কল্যাণে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করার জরুরী। এই ধরনের কর্মসূচি গুলো সফলভাবে পরিচালনা করতে সমাজকর্মের জ্ঞান অপরিহার্য। বর্তমানে আমাদের দেশে আর্থসামাজিক সমস্যা মোকাবিশলা সরকারি বেসরকারি পর্যায়ে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু বাস্তবমুখী নীতি, পরিকল্পনা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। সমাজকর্মে জ্ঞানের আলোকে এই সকল সমস্যার সমাধান করা সম্ভব। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নের সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে সমাজকর্ম প্রয়োজনীয়তা অপরিহার্য।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর