মামুনের পঠিত বিষয়টির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে - কথাটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মামুনের পঠিত বিষয়টির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে— কথাটির যথার্থ মূল্যায়ন করা হলো : সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সমস্যা সমাধানকারী প্রক্রিয়া। সমাজকর্ম নিজস্ব পদ্ধতি, নীতি ও কৌশল ব্যবহার করে। আর সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো সমাজের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এটি সমাজে সমস্যাগ্রস্ত মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে সে নিজে সম্পদে সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে। আর সমাজে থাকা ব্যক্তি, দল এবং সমষ্টি দৈনন্দিন জীবনের বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যার সুসংগঠিত পদ্ধতিতে সমাধানের প্রচেষ্টা চালায় সমাজকর্ম। উদ্দীপকে মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে বিষয়ে পড়াশোনা করছে। তার বাল্যবন্ধু তারেকের সাথে কথা বলার সময় তার বিষয়ের গুরুত্ব তুলে ধরেছিল। সে বলে সমাজকর্ম অতীতকাল থেকে বর্তমানকালে এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজকর্ম ব্যক্তি সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা চালায় এবং সমস্যাগ্রস্তদের সাবলম্বী হিসেবে গড়ে তোলে। তাছাড়া সমাজকর্ম মানুষের চাহিদা ও প্রয়োজনের গুরুত্ব এবং তা পূরণের চেষ্টা করে। সমাজের সবরকম সমস্যার মোকাবিলায় সমাজকর্ম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এইজন্য সাম্প্রতিক সময় বিশ্বে সমাজকর্ম গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লেখিত সমাজকর্ম বিষয়টির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
মামুনের পঠিত বিষয়টির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে - কথাটির যথার্থ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর