আমজাদ হোসেনের পারিবারিক জীবনে যে বিশেষ বিষয়টি লক্ষণীয় তার বর্ণনা দাও ৷
উত্তর: আমজাদ হোসেনের জীবনে পারিবারিক বন্ধনের শিথিলতা লক্ষ করা যায়। সমাজ গঠনের মূল ভিত্তি হলো পরিবার। এর সদস্যরা স্নেহ-ভালোবাসার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ থাকে। মূলত পারিবারিক এই বন্ধনই যুগ যুগ ধরে পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। কিন্তু যখনই এই বন্ধনে শিথিলতা আসে তখন সমাজকাঠামোতে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় ৷ উদ্দীপকে কৃষক পরিবারের সন্তান আমজাদ হোসেন লেখাপড়া করে ভালো চাকরি পেয়েছিলেন। চাকরির প্রয়োজনে তিনি গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পরিবার নিয়ে থেকেছেন। অর্থাৎ তিনি যৌথ পরিবারের গণ্ডি থেকে বেড়িয়ে একক পরিবার গঠন করেছেন। এর ফলে বাবা-মা, ভাই-বোন এবং আত্মীয়-স্বজনদের সাথে তার আত্মিক দূরত্ব সৃষ্টি হয়েছে। একক পরিবারে তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করেছেন। তার পরিবারের সদস্যরা একে অপরের সাথে স্নেহ ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল। কিন্তু এক সময় জীবন ও জীবিকার প্রয়োজনে তার সন্তানরাও বিদেশে বসবাস করতে শুরু করে। এখন আমজাদ সাহেবের যেকোনো প্রয়োজনে তার সন্তানরা কেউ কাছে থাকতে পারে না। এ থেকে বলা যায়, আমজাদ হোসেনের জীবনে পারিবারিক বন্ধনের শিথিলতা এসেছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
আমজাদ হোসেনের পারিবারিক জীবনে যে বিশেষ বিষয়টি লক্ষণীয় তার বর্ণনা …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর