জনাব আলীমের কার্যক্রম সমাজকর্মের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ- বিশ্লেষণ করো।
উত্তর: জনাব আলীমের কার্যক্রম সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। মানবসেবা প্রদানকারী পেশা হিসেবে সমাজকর্মে বহুমুখী লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে নানা ধরনের কর্মসূচি অনুশীলন করা হয়। সার্বিকভাবে বলা যায় যে, সমাজকর্মের লক্ষ্য হলো সমাজজীবন থেকে সকল জটিল সমস্যা দূর করে পরিকল্পিত উপায়ে কাঙ্ক্ষিত ও গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি করা। উদ্দীপকে বর্ণিত জনাব আলীম মানুষকে সাহায্যের সময় দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিকের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন। এ থেকে বোঝা যায়, তিনি সাহায্যার্থীর সমস্যা সমাধানে সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ করে কাজ করেন। প্রকৃতপক্ষে সমাজকর্মে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে উক্ত বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। এক্ষেত্রে জনাব আলীমের ভূমিকা একজন সমাজকর্মীর অনুরূপ। একজন সমাজকর্মী তার পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সাহায্যার্থীকে নিজের সমস্যা সমাধানে সক্ষম করে তোলেন। এক্ষেত্রে তিনি ব্যক্তি, দল ও সমষ্টির পারিপার্শ্বিক সকল বিষয় বিবেচনায় নেন। আর এভাবে পরিপূর্ণ সহায়তা প্রদানই সমাজকর্মের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ সাহায্যার্থীকে সর্বোচ্চ সহায়তা প্রদানে সমাজকর্ম সবকিছু বিচার-বিশ্লেষণের মাধ্যমে কাজ করে। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, জনাব আলীম তাঁর কার্যক্রমের মাধ্যমে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যেরই প্রতিফলন ঘটিয়েছেন।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
জনাব আলীমের কার্যক্রম সমাজকর্মের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ- বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর