"কপোতাক্ষ নদ' একটি চতুর্দশপদী কবিতা।"- ব্যাখ্যা করো।
উত্তর: চৌদ্দ চরণবিশিষ্ট, ভাবসংহত ও সুনির্দিষ্ট হওয়ায় ""কপোতাক্ষ নদ' একটি চতুর্দশপদী কবিতা"- কথাটি ঠিক। চতুর্দশপদী কবিতার ইংরেজি প্রতিশব্দ Sonnet। চতুর্দশপদী কবিতা গীতিকবিতার একটি বিশেষ ধারা যা চৌদ্দ চরণবিশিষ্ট, ভাবসংহত ও সুনির্দিষ্ট। এই কবিতার প্রথম আট চরণে থাকে ভাবের প্রবর্তনা এবং শেষের ছয় চরণে থাকে ভাবের পরিণতি। চতুর্দশপদী কবিতায় বিভিন্ন ধরনের মিলবিন্যাস লক্ষ করা যায়। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকায় 'কপোতাক্ষ নদ' একটি চতুর্দশপদী কবিতা।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
"কপোতাক্ষ নদ' একটি চতুর্দশপদী কবিতা।"- ব্যাখ্যা করো।
উত্তর