উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্বদেশের জন্য বেদনার্ত ও স্মৃতিকাতর হওয়ার দিকটির প্রতি ইঙ্গিত করে। মাতৃভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রয়োজনের তাগিদে কখনো এ সম্পর্ক ছিন্ন হলেও হৃদয়জুড়ে স্বদেশের স্মৃতি আন্দোলিত হয়। উদ্দীপকের আবেদীন সাহেব উচ্চশিক্ষা গ্রহণ করেও দেশে ভালো চাকরি না পেয়ে আমেরিকায় চলে যান। প্রবাসজীবনে স্বদেশের মানুষ, রূপ-বৈচিত্র্য তাকে স্মৃতিকাতর করে তোলে। 'কপোতাক্ষ নদ' কবিতায়ও স্বদেশের জন্য কবির স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। কৈশোরের স্মৃতি, দেশের প্রকৃতি, প্রকৃতির নানা অনুষঙ্গ কবিকে বেদনার্ত করে তোলেছে। এভাবে উদ্দীপকের আবেদীন সাহেবের সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির ভাবনার সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কোন…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর