"উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার একটি অংশের প্রধান ভাব প্রকাশিত হলেও অপর অংশটি সম্পূর্ণ অনুপস্থিত”- মন্তব্যটির বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে স্মৃতিকাতরতা থাকলেও দেশপ্রেমের অনুপস্থিতির কারণে "উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার একটি অংশের প্রধান ভাব প্রকাশিত হলেও অপর অংশটি সম্পূর্ণ অনুপস্থিত।"- মন্তব্যটি যথার্থ। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আড়ালে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে। তিনি সুদূর ফ্রান্সে বসেও শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। জন্মভূমির এই নদের মাধ্যমে তাঁর স্বদেশের প্রতি হৃদয়ের কাতরতা প্রকাশিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশের কবি তাঁর সখাকে প্রাণের মাঝে আসার আহ্বান জানিয়েছেন। তিনি তার সঙ্গে সুখ-দুঃখের কথা বলে প্রাণ জুড়াতে চান। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি জন্মভূমির প্রিয় নদের প্রতি স্মৃতিকাতরতা প্রকাশ করেছেন যা উদ্দীপকের ভাবের সঙ্গে। সংগতিপূর্ণ। তবে 'কপোতাক্ষ নদ' কবিতার ভাব আরও বিস্তৃত। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির দেশপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ। ঘটেছে। এই কবিতায় তাঁর জন্মভূমির প্রিয় নদের প্রতি স্মৃতিকাতরতার দিকটি উন্মোচিত হয়েছে। উদ্দীপকেও কবিতার স্মৃতিকাতরতার বিষয়টি এসেছে। কিন্তু কবির জন্মভূমির কাছে ফিরে আসার ব্যাকুলতা এবং তাকে স্মরণে রাখার মিনতির ভাবটি উদ্দীপকে অনুপস্থিতি। যার মাধ্যমে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে, এই দেশপ্রেমের ভাবও উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার একটি অংশের প্রধান ভাব প্রকাশিত হলেও অপর অংশটি সম্পূর্ণ অনুপস্থিত।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
"উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার একটি অংশের প্রধান ভাব প্রকাশিত হলেও …
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর