'কপোতাক্ষ নদ' কবিতার কবিহৃদয়ের আর্তিই উদ্দীপক ii. এ প্রতিধ্বনিত হয়েছে বলে কি তোমার মনে হয়? উত্তরের যথার্থতা বিচার করো।
উত্তর: "স্তবক-২ যেন 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকেই ধারণ করেছে।"- মন্তব্যটি যথার্থ, কেননা, স্তবক-২-এ 'কপোতাক্ষ নদের মতো স্বদেশপ্রেম প্রকাশিত হয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি প্রবাসে থাকাকালীন তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের কথা স্মরণ করেছেন। কবির এই স্মৃতিকাতরতার আড়ালে আসলে তাঁর দেশের প্রতি টান ও হাহাকার প্রকাশ পেয়েছে। স্মৃতিকাতরতার অন্তরালের দেশপ্রেমই এই কবিতার মূল চেতনা। উদ্দীপকের স্তবক-২-এ স্বদেশের প্রতি কবির গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। ধন-সম্পদ, ঐশ্বর্য প্রভৃতি এই ভালোবাসার কাছে তুচ্ছ হয়েছে। নিজ দেশই কবির তৃষ্ণা দূর করতে পারে। অন্য কিছুতে কবি এতটা তৃপ্ত হতে পারেন না। স্বদেশের প্রতি এমন ভালোবাসা 'কপোতাক্ষ নদ' কবিতায়ও দেখতে পাওয়া যায় প্রবলভাবে। উক্ত কবিতায় কবি দূর প্রবাসে বসেও বারবার তাঁর স্বদেশে থাকা কপোতাক্ষ নদের কাছে ফিরে যেতে চান। তাঁর মধ্যে দেশপ্রেম থাকার কারণেই এমনটা দেখা যায়। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি তাঁর স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। সুদূর প্রবাসে বসবাস করেও কবি তাঁর স্বদেশভূমিকে স্মরণ করেছেন। শৈশবের স্মৃতিবিজড়িত নদের কথা বলেছেন। তাকে ভুলতে না পারার, তার কাছে ফিরে যেতে না পারার বেদনাধ্বনি উচ্চারিত হয়েছে কবির কণ্ঠে। এখানে কবি তাঁর স্বদেশের ফেলে আসা নদের কথা ব্যথিতচিত্তে স্মরণ করেছেন। কবিতাটি তে মূলত স্মৃতিকাতরতার অন্তরালে কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এটিই কবিতার মূল চেতনা। তাই বলা যায়, স্তবক-২ যেন 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকেই ধারণ করেছে।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
'কপোতাক্ষ নদ' কবিতার কবিহৃদয়ের আর্তিই উদ্দীপক ii. এ প্রতিধ্বনিত হয়ে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর