উদ্দীপকের মিজান সাহেব ও 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধি একই ধারায় উৎসারিত- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মিজান সাহেব ও 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধি একই ধারায় উৎসারিত- মন্তব্যটি যথার্থ। কারণ উভয়েরই স্মৃতিকাতার মাধ্যমে জন্মভূমির প্রতি প্রগাঢ় ভালোবাসা বা মমত্ব ফুটে উঠেছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত নদের প্রতি কবি স্মৃতিকাতর হয়েছেন। তিনি সুদূর ফ্রান্সের বসে নদকে স্মরণ করেছেন ব্যাকুলভাবে। এই নদকে স্মরণ করেছেন তিনি, কিন্তু এর পেছনে প্রচ্ছন্নভাবে জন্মভূমির প্রতি অনুরাগ পরিস্ফুট হয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার আবরণে প্রকাশ পেয়েছে কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম। তাই প্রবাসে বসেও স্বদেশের নদকে স্মরণ করে হয়েছেন স্মৃতিকাতর। এ নদের কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা জানিয়েছেন তিনি। তার এই উপলব্ধি মূলত জন্মভূমির প্রতি অপরিসীম ভালোবাসা ও মমত্ববোধের প্রকাশ। উদ্দীপকের মিজান সাহেবও তার শৈশবের ভৈরব নদীকে ভালোবাসার মধ্য দিয়ে জন্মভূমির প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন। যে গ্রামে বড় হয়েছেন তিনি সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর স্মৃতি তার হৃদয় থেকে ম্লান হয়ে যায়নি। শহুরে জীবনের কর্মব্যস্ততার মধ্যেও তিনি কল্পনায় সেই নদীর ছবি আঁকেন। জন্মভূমির প্রকৃত রূপ প্রকাশ পায় তার নদ-নদী, গাছপালা ইত্যাদির মাধ্যমে। আর এসবের প্রতি ভালোবাসাই মূলত স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ। উদ্দীপকের মিজান সাহেব ও আলোচ্য কবিতার কবির শৈশবের এই নদ ও নদীর প্রতি ভালোবাসা মূলত তাদের স্বদেশ প্রেমের দিককেই প্রকাশ করে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · কপোতাক্ষ নদ · সৃজনশীল
উদ্দীপকের মিজান সাহেব ও 'কপোতাক্ষ নদ' কবিতার কবির উপলব্ধি একই ধারায়…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর