অন্ধবধূকে কেন অনুভবঋদ্ধ মানুষ বলা যায়?
উত্তর: চারপাশের সবকিছু অনুভব করতে পারে বলেই অন্ধবধূকে অনুভবঋদ্ধ মানুষ বলা যায়। অন্ধবধূ অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব করে। ইন্দ্রিয় সচেতনতা দিয়ে সে অনেক কিছুই অনুভব করতে পারে। পায়ের তলায় নরম কিছুর অস্তিত্ব অনুভব করে সেটা যে ঝরা বকুল ফুল তা সে বুঝতে পারে। কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করতে পারে সে। আত্মমর্যাদা বোধেও সে সমৃদ্ধ। সে শ্যাওলায় পা পিছলে ডুবে মরার শঙ্কা করে; অন্ধত্বের অভিশাপ ঘোচার কথা ভাবে। পুকুরঘাটের নতুন সিঁড়ি জেগে ওঠার ব্যাপারটা সে টের পায়। এসব বিবেচনায় অন্ধবধূ অনুভবঋদ্ধ মানুষ।,
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
অন্ধবধূকে কেন অনুভবঋদ্ধ মানুষ বলা যায়?
উত্তর