"উদ্দীপক ও 'অন্ধবধূ' কবিতার উদ্দেশ্য এক ও অভিন্ন।"- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উভয় ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রতি গুরুত্ব দেওয়ায় বলা যায়, "উদ্দীপক ও 'অন্ধবধূ' কবিতার উদ্দেশ্য এক ও অভিন্ন" মন্তব্যটি যথার্থ। 'অন্ধবধূ' কবিতায় চোখ না থাকার কারণে শারীরিক নিরাপত্তা সব সময় ঝুঁকিতে থাকে। পথ চলা, সিঁড়ি নামা, পানিতে নামা-সবকিছু ভয় ও অনিশ্চয়তা ভরা। প্রতিটি পদক্ষেপে মৃত্যু বা আঘাতের আশঙ্কা। অন্ধবধূর জীবনের মনকষ্ট ও বেদনা তুলে ধরার মাধ্যমে কবি মূলত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সহমর্মী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে বলা হয়েছে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কোনো ক্ষেত্রেই উপেক্ষা করা উচিত নয়। কারণ দেশের মোট জনসংখ্যার একটি অংশ বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের জন্য কর্ম উপযোগী পরিবেশ তৈরি করতে পারলে তারা বোঝা থেকে উজ্জ্বল সম্ভাবনায় পরিণত হবে। 'অন্ধবধূ' কবিতায় এমনই এক বিশেষ চাহিদাসম্পন্ন তথা দৃষ্টিহীন বধূর কথা তুলে ধরা হয়েছে। সে অনুভবের মধ্যে জগতের রূপ-রস-গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে নিজেকে অসহায় মনে করে সে। 'অন্ধবধূ' কবিতায় কবি দেখিয়েছেন- সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে। মূলত এই নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই তারা নিজেদের অসহায় মনে করে। দৃষ্টিহীনদের অসহায় না ভেবে এবং ঘরের মধ্যে আবন্ধ না রেখে অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। সেই বিষয়টি কবিতায় সংবেদনশীল ভাষায় উঠে এসেছে। তাই বলা যায়, উদ্দীপক এবং 'অন্ধবধূ' কবিতার উদ্দেশ্য এক ও অভিন্ন।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
"উদ্দীপক ও 'অন্ধবধূ' কবিতার উদ্দেশ্য এক ও অভিন্ন।"- মন্তব্যটির যথার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর