উদ্দীপকে 'অন্ধবধূ' কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর মানসিক যন্ত্রণার দিকটি ফুটে উঠেছে। 'অন্ধবধূ' কবিতায় অন্ধবধূ অবহেলিত এক নারী। অন্ধ হওয়ার কারণে কেউ তাকে ভালোবাসে না। তাই সে মনে করে সে যদি মৃত্যুবরণ করে তবে যেন সবাই খুশি হবে। এভাবেই তার মানসিক যন্ত্রণাকে কবি তুলে ধরেছেন। উদ্দীপকে একজন প্রতিবন্ধী মানুষের জীবন-যন্ত্রণা এবং তার প্রতি পরিবারের লোকজনের আচরণের দিকটি তুলে ধরা হয়েছে। পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী ফুয়াদ হাসানের প্রিয়জনরা বিরক্ত। ফুয়াদ নিজেও তার জীবনের ভার বহনে অক্ষম। তাই তিনি কষ্ট-যন্ত্রণার জীবন থেকে মুক্তি চান। মৃত্যুকেই তিনি তার মুক্তির দূত মনে করেন। এই বিষয়টি 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর জীবন-যন্ত্রণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সে অন্ধ বলে একলা গৃহকোণে পড়ে থাকে। তাই তার মরে যেতে ইচ্ছে করে। তার সেই যন্ত্রণার কথা সে ননদের কাছে প্রকাশ করে। এভাবেই উদ্দীপকে 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর মানসিক যন্ত্রণার দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকে 'অন্ধবধূ' কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর