উদ্দীপকটি 'অন্ধবধূ' কবিতার যে বিশেষ দিকটিকে আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর নৈরাশ্যের দিকটিকে আলোকপাত করেছে। 'অন্ধবধূ' কবিতায় চোখ না থাকায়- লোকেরা তার যন্ত্রণা গুরুত্ব দেয় না। এই অংশে বোঝা যায়, প্রতিবন্ধী মানুষ শুধু শারীরিক নয়, মানসিক অবহেলা ও সামাজিক অবজ্ঞার শিকারও হয়। ফলে মৃত্যুর মধ্য দিয়ে তারা মুক্তি পেতে চায়। 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূ অন্ধত্বের কারণে হীনম্মন্যতার শিকার। স্বামীর প্রবাস জীবনযাপনের কারণ হিসেবেও দায়ী করে নিজের অন্ধত্বকে। সে অনুভূতি দিয়ে প্রকৃতিকে বুঝতে চায়, আর ভুলে থাকতে চায় নিজের সংসার ও বন্ধ গৃহকোণকে। উদ্দীপকটিতে একজন শ্রবণপ্রতিবন্ধীর আশাহীন জীবন সম্পর্কে বলা হয়েছে। উদ্দীপকের বোবা চরিত্রটি নিজেকে বিধাতার অভিশাপস্বরূপ মনে করত। সেও সব সময় নিজেকে অন্যদের কাছ থেকে আড়াল করে রাখত। আর ভাবত তাকে যেন সবাই ভুলে যায়। নিজের প্রতিবন্ধিতার জন্যই তার মনে এ রকম হতাশা আর হীনম্মন্যতার সৃষ্টি হয়েছিল। এভাবেই 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর নিজের প্রতিবন্ধিতা নিয়ে হতাশায় মুষড়ে পড়ার বিশেষ দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকটি 'অন্ধবধূ' কবিতার যে বিশেষ দিকটিকে আলোকপাত করেছে তা ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর