উদ্দীপকটিতে 'অন্ধবধূ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটিতে 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর প্রতিবন্ধিতার দিকটি প্রতিফলিত হয়েছে। 'অন্ধবধূ' কবিতায় শারীরিক প্রতিবন্ধকতার কঠিন বাস্তবতা ফুটে উঠেছে। অন্ধবধূ চারপাশ বুঝতে পারে শুধু স্পর্শ, শব্দ ও গন্ধে। চলাফেরা থেকে শুরু করে নিরাপত্তা- সব ক্ষেত্রেই সে বিপদের মুখোমুখি হয়। দিঘির সিঁড়ির শেওলায় পিছলে যাওয়ার ভয় তার জীবনকে প্রতিদিন আতঙ্কে রাখে। চোখ থাকলে যা সহজ, তা তার জন্য এক কঠিন সংগ্রাম। 'অন্ধবধূ' কবিতায় অন্ধবধূ দৃষ্টিহীন। এটা নিয়ে সে আক্ষেপ করে। বাড়িতে সে একা, স্বামী পরবাসী। সে অনুভব করে যে, পুকুরে ডুবে মরলে তার অন্ধত্বের অভিশাপ ঘুচে যেত। উদ্দীপকের রূপাও দৃষ্টিপ্রতিবন্ধী। ইচ্ছে করলেও অন্যদের সাথে সে খেলাধুলা করতে পারে না। দৃষ্টিহীনতার কারণে প্রকৃতির অনুপম সৌন্দর্য থেকেও সে বঞ্চিত। তার জীবন কাটে একা ঘরের কোণে। এভাবেই উদ্দীপকটিতে 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর প্রতিবন্ধিতার দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র অন্ধবধূ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অন্ধবধূ · সৃজনশীল
উদ্দীপকটিতে 'অন্ধবধূ' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর