উদ্দীপকে রহিমার নিরাশ্রয়ের দিকের সঙ্গে 'বোশেখ' কবিতার কোন বিষয়টি সম্পর্কিত তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের রহিমার নিরাশ্রয়ের দিকের সঙ্গে 'বোশেখ কবিতার বৈশাখী ঝড়ে অসহায় গরিব-দুঃখীদের ক্ষতির দিকটি সম্পর্কিত। 'বোশেখ' কবিতায় কবি তুলে ধরেছেন বৈশাখী ঝড়ের বিধ্বংসী নানা দিক। কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় জনপদ। যে অঞ্চলে ঝড়টি প্রবাহিত হয় সেই অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়। অধিকাংশ ক্ষেত্রেই কালবৈশাখির শিকার হয় দুঃখী-দরিদ্র মানুষ ও অসহায় প্রাণী। উদ্দীপকে দেখা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকেই রহিমার জীবনধারণে নেমে আসে বিপর্যয়। দরিদ্র স্বামীর রেখে যাওয়া ছোটো একটা বাড়ি আর মাঝারি সাইজের পুকুরটিই ছিল তার সম্বল। হঠাৎ এক রাতের কালবৈশাখি ঝড়ে তার থাকার ঘরের চাল উড়ে যায় আর পুকুর পাড় ভেঙে যায়। ফলে নিরাশ্রয় হয়ে পড়ে রহিমা। এখানে অসহায়-দরিদ্র মানুষের ওপর কালবৈশাখির তাণ্ডবু ও ক্ষতি করার দিকটি 'বোশেখ' কবিতায়ও ফুটে উঠেছে। কবিতায় দেখা যায়, বৈশাখের ঝড়ের তাণ্ডবে মাঝির পালের দড়ি ছিঁড়ে যায়, উড়ে যায় দরিদ্র চাষির ঘর। প্রকৃতির এই নিষ্ঠুরতা থেকে ছোট্ট টুনটুনির বাসাও রেহাই পায় না। প্রকৃতির যত নিষ্ঠুরতা নির্মমতা যেন শুধু গরিব- দুঃখী মানুষের সঙ্গেই ঘটে, যা উদ্দীপকের রহিমার ক্ষেত্রেও ঘটতে দেখা যায়।
SSC বাংলা ১ম পত্র বোশেখ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বোশেখ · সৃজনশীল
উদ্দীপকে রহিমার নিরাশ্রয়ের দিকের সঙ্গে 'বোশেখ' কবিতার কোন বিষয়টি সম…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর