"উদ্দীপকের মুহিত হাসান 'বোশেখ' কবিতার কবির আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন।"- মূল্যায়ন করো।
উত্তর: অত্যাচারীর অবসান কামনা করেছেন কবি, অন্যদিকে মুহিত হাসান অত্যাচারীর হাত থেকে নিরীহ মানুষকে উদ্ধার করেছেন বলে বলা যায়, "উদ্দীপকের মুহিত হাসান 'বোশেখ' কবিতার কবির আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন" মন্তব্যটি যথার্থ। 'বোশেখ' কবিতায় কবি তুফানকে অনুরোধ করেছেন, যদি ধ্বংস করতেই হয় তবে গরিবের ঘর নয়, বরং অত্যাচারী ধনীদের অট্টালিকা ধ্বংস করো। কবি অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান এবং দুর্বলের প্রতি সহানুভূতি ও সত্যের প্রতি দৃঢ় অবস্থান তুলে ধরেন। উদ্দীপকের মুহিত হাসান বন্ধুর বিপদে পাশে দাঁড়িয়েছেন। তিনি পুলিশের এসআই হওয়ায় প্রশাসনিক ক্ষমতাবলে অত্যাচারী দখলদার রশিদ সাহেবের অত্যাচার দমন করেছেন। বন্ধুর একমাত্র আশ্রয়টুকু তিনি ফিরিয়ে দিয়েছেন। 'বোশেখ' কবিতায়ও কবি বৈশাখের কাছে আহ্বান জানিয়েছেন যেন বৈশাখ সাধারণ নিরীহ মানুষের ক্ষতি না করে অত্যাচারী শ্রেণিকে ধ্বংস করে। উদ্দীপকের মুহিত হাসান অত্যাচারী ও শোষক শ্রেণির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। 'বোশেখ' কবিতার কবি আল মাহমুদ বৈশাখের বিধ্বংসী প্রতীকের মাধ্যমে অত্যাচারীর অবসান কামনা করেছেন। তিনি আক্ষেপ করে বলেছেন, প্রকৃতির যত নিষ্ঠুরতা ও নির্মমতা সব কেন শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটবে? তাই তিনি বৈশাখের কাছে আহ্বান জানিয়েছেন- ধ্বংস যদি করতেই হয়, তাহলে গুঁড়িয়ে দাও সেসব অট্টালিকা যেগুলো গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। কবির এই আকাঙ্ক্ষার ছাপ বাস্তবায়নের আমরা মুহিত হাসানের মধ্যে দেখতে পাই। কেননা তিনি অত্যাচারীর হাত থেকে সাধারণের একমাত্র আবাসস্থল ফিরিয়ে এনেছেন। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বোশেখ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বোশেখ · সৃজনশীল
"উদ্দীপকের মুহিত হাসান 'বোশেখ' কবিতার কবির আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন।…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর