উদ্দীপকে ফজু মিয়ার কার্যক্রমে ফুটে ওঠা দিকটি 'রানার' কবিতায় কীভাবে বৈসাদৃশ্যে পরিণত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ফজু মিয়ার কার্যক্রমে ফুটে ওঠা দিকটি দায়িত্ব পালনে অবহেলার দিক থেকে 'রানার' কবিতায় বৈসাদৃশ্যে পরিণত হয়েছে। 'রানার' কবিতায় রানারের কর্মকান্ড তুলে ধরা হয়েছে। রানার অত্যন্ত ন্যায়পরায়ণ, পরিশ্রমী ও দায়িত্বশীল। দায়িত্ব পালনে রানার কোনো অবহেলা করে না। রানার জানে তার কাঁধে অনেক মানুষের সুখ-দুঃখের খবর আছে। এমনকি অনেকের টাকা-পয়সাও আছে। এগুলো যথাসময়ে নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দিতে হবে। এজন্য রানার বৃথা সময় নষ্ট না করে সম্মুখপানে ছুটে যায়। উদ্দীপকের ফজু মিয়া তার দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল নন। কারণ তার দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেননি। তার একমাত্র সন্তান অসুস্থ। এ বিষয়টি তিনি অন্য কোনোভাবেও সমাধান করতে পারতেন। কিন্তু তিনি তা না করে স্বীয় দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যা 'রানার' কবিতায় রানারের কর্মকাণ্ডের সম্পূর্ণ বিপরীত। তার কাজটি রানারের কাজের বৈসাদৃশ্যতা প্রমাণ করে। তাই বলা যায়, উদ্দীপকে ফজু মিয়ার কার্যক্রমে ফুটে ওঠা দিকটি দায়িত্ব পালনে অবহেলার দিক থেকে 'রানার' কবিতায় বৈসাদৃশ্যে পরিণত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
উদ্দীপকে ফজু মিয়ার কার্যক্রমে ফুটে ওঠা দিকটি 'রানার' কবিতায় কীভাব…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর