শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ফারুক সাহেবের মধ্যে 'রানার' কবিতার রানার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ফারুক সাহেবের মাঝে 'রানার' কবিতার রানার চরিত্রের পেশাগত দায়িত্ববোধের দিকটি প্রতিফলিত হয়েছে। • পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয়। অথচ বহু লোক দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে না। এরা দেশ, জাতি ও সমাজের উন্নতির অন্তরায়। তবে যেসব শ্রেণি-পেশার মানুষ অর্পিত দায়িত্ব পালনে প্রাণপাত করেন তারাই সভ্যতার নির্মাতা, অগ্রযাত্রী। • উদ্দীপকে সহকারী প্রধান শিক্ষক ফারুক সাহেবের দায়িত্ববোধ, সততা ও সময়নিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। ফারুক সাহেব ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে বাড়িতে গেলেও পরদিন বিদ্যালয়ে আসতে তার দেরি হয়নি। তিনি দীর্ঘ চাকরি জীবনে সবার আগে বিদ্যালয়ে আসেন এবং সবার পরে যান। এই বিষয়টি তার দায়িত্ববোধ ও সময়নিষ্ঠার পরিচয় বহন করে। 'রানার' কবিতায় রানার পিঠে খবরের বোঝা নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে সে ছুটে চলে। পথে দস্যুর ভয়ের চেয়েও সে সূর্য ওঠার ভয়ে ভীত। সে পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন। উদ্দীপকের ফারুক সাহেব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেও তিনি অত্যন্ত দায়িত্বশীল। অতএব বলা যায় যে, উদ্দীপকের ফারুক সাহেবের মাঝে 'রানার' কবিতার রানারের দায়িত্ব ও কর্তব্যবোধের দিকটি প্রতিফলিত হয়েছে।

SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল

উদ্দীপকের ফারুক সাহেবের মধ্যে 'রানার' কবিতার রানার চরিত্রের কোন দিক…

উদ্দীপক

ফারুক সাহেব একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি বিদ্যালয়ে যথাসময়ের আগে আসেন এবং ছুটির পর পরবর্তী দিনের কিছু কাজ গুছিয়ে বাড়ি ফেরেন। একদিন ভোরে আকস্মিকভাবে বাড়ি থেকে ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি বাড়ি যান। ভাইয়ের দাফন-কাফন সম্পন্ন করে পরদিনই কর্মস্থলে পুনরায় ফিরে আসেন। বিদ্যালয়ে কর্মরত অন্যরা বিবিধ অসুবিধার সম্মুখীন না হন, এই ব্যাপারে তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তিত্ব।

Mymensingh · 2020

উত্তর

রানারের কাছে সহানুভূতির চিঠি-পাঠাবে ভোরের আকাশ।

উত্তর

দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি রানারের পেশাগত দায়িত্ববোধ ও সময়নিষ্ঠা বুঝিয়েছেন। • 'রানার' কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সততার দিকটি তুলে ধরেছেন। রানার মানুষের সুখ-দুঃখের অনেক অজানা সংবাদের বাহক। সে পিঠে খবরের বোঝা, মানিঅর্ডার নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে, ঝুমঝুম্ ঘণ্টা বাজিয়ে ছুটে চলে। সূর্য ওঠার আগেই সে গন্তব্যে পৌছতে চায়। তাঁই নির্জন পথে দস্যুর ভয়ের চেয়ে বড় ভয় তার কখন সূর্য ওঠে।

উত্তর

উদ্দীপকের ফারুক সাহেবের মাঝে 'রানার' কবিতার রানার চরিত্রের পেশাগত দায়িত্ববোধের দিকটি প্রতিফলিত হয়েছে। • পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয়। অথচ বহু লোক দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে না। এরা দেশ, জাতি ও সমাজের উন্নতির অন্তরায়। তবে যেসব শ্রেণি-পেশার মানুষ অর্পিত দায়িত্ব পালনে প্রাণপাত করেন তারাই সভ্যতার নির্মাতা, অগ্রযাত্রী। • উদ্দীপকে সহকারী প্রধান শিক্ষক ফারুক সাহেবের দায়িত্ববোধ, সততা ও সময়নিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। ফারুক সাহেব ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে বাড়িতে গেলেও পরদিন বিদ্যালয়ে আসতে তার দেরি হয়নি। তিনি দীর্ঘ চাকরি জীবনে সবার আগে বিদ্যালয়ে আসেন এবং সবার পরে যান। এই বিষয়টি তার দায়িত্ববোধ ও সময়নিষ্ঠার পরিচয় বহন করে। 'রানার' কবিতায় রানার পিঠে খবরের বোঝা নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে সে ছুটে চলে। পথে দস্যুর ভয়ের চেয়েও সে সূর্য ওঠার ভয়ে ভীত। সে পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন। উদ্দীপকের ফারুক সাহেব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেও তিনি অত্যন্ত দায়িত্বশীল। অতএব বলা যায় যে, উদ্দীপকের ফারুক সাহেবের মাঝে 'রানার' কবিতার রানারের দায়িত্ব ও কর্তব্যবোধের দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

“উদ্দীপকের ফারুক সাহেব এবং 'রানার' কবিতার রানার দায়িত্বশীলতার দিক হতে সহঅবস্থানে বিরাজমান।”- মন্তব্যটি যথার্থ। • সমাজে নানা পেশার লোক দেখা যায়। তাদের মধ্যে অনেকেই পেশাগত দায়িত্ব পালনে তৎপর, আবার অনেকেই তা পালনে উদাসীন থাকে। প্রত্যেকেরই উচিত তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। • 'রানার' কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সততার দিকটি তুলে ধরেছেন। রানার মানুষের সুখ-দুঃখের অনেক অজানা সংবাদের বাহক। সে পিঠে খবরের বোঝা, মানিঅর্ডার নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে ঝুম্ ঝুম ঘণ্টা বাজিয়ে শহরের পথে ছুটে চলে। অন্ধকার পথে দস্যুর ভয় অপেক্ষা শহরে পৌঁছানোর আগে তার সূর্য ওঠার ভয়। অর্থের অভাবে, খাদ্যের অভাবে অতি পরিশ্রমে ক্লান্ত রানারের পিঠে টাকার বোঝা থাকলেও সে তা ছুঁয়ে দেখে না। 'রানার' কবিতার রানারের এই দায়িত্ববোধ এবং পেশাগত দায়িত্ব পালনে নৈতিক দৃঢ়তার বিষয়টি উদ্দীপকের শিক্ষক ফারুক সাহেবের দায়িত্ব সচেতনতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনিও সময়নিষ্ঠ এবং পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত সজাগ ও তৎপর। • উদ্দীপকের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক সাহেব ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে গেলেও পরের দিনই বাড়ি থেকে ফিরে এসে তার কর্মস্থলে যোগ দেন। এখানে কাজের প্রতি তার মনোযোগ ও দায়িত্ববোধের যে পরিচয় পাওয়া যায় তা 'রানার' কবিতার রানারের দায়িত্ববোধের সঙ্গে একসূত্রে গাঁথা। তার কারণে বিদ্যালয়ের অন্যরা যাতে বিবিধ সমস্যার সম্মুখীন না হন, সেই দিকেও তিনি অত্যন্ত সচেতন। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্ররানার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফারুক সাহেব একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি বিদ্যালয়ে যথাসময়ের আগে আসেন এবং ছুটির পর পরবর্তী দিনের কিছু কাজ গুছিয়ে বাড়ি ফেরেন। একদিন ভোরে আকস্মিকভাবে বাড়ি থেকে ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি বাড়ি যান। ভাইয়ের দাফন-কাফন সম্পন্ন করে পরদিনই কর্মস্থলে পুনরায় ফিরে আসেন। বিদ্যালয়ে কর্মরত অন্যরা বিবিধ অসুবিধার সম্মুখীন না হন, এই ব্যাপারে তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তিত্ব।

Mymensingh · 2020

রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে কে?
'দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ফারুক সাহেবের মধ্যে 'রানার' কবিতার রানার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত? ব্যাখ্যা কর।
“উদ্দীপকের ফারুক সাহেব এবং 'রানার' কবিতার রানার দায়িত্বশীলতার দিক হতে সহঅবস্থানে বিরাজমান।”- মন্তব্যটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।

'দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে কে?

রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাড়ির সকলের প্রতি সমান দায়িত্ব তার। কে, কখন চা খাবে, কখন ঔষধ খাবে; কোনো কিছুই তার বাদ পড়ে না। কারো কাপড় ময়লা হলে ধুয়ে ফেলা, খাওয়া-দাওয়ার খোঁজ নেয়া যেন তার প্রাত্যহিক - রুটিন। গৃহিণীর কখন কী লাগবে তাও সে জানে। হেলেনার এমন কর্তব্যপরায়ণতায় সবাই মুগ্ধ। এগারো বছরের এই মেয়েটির প্রতি সবাই তাই খুব আন্তরিক। তার একটু সর্দি-জ্বর হলেও সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। গৃহের লোকদের এমন ব্যবহারে হেলেনা নিজেকে ভাগ্যবতী মনে করে।

Rajshahi · 2020

রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? বুঝিয়ে লেখ।
উদ্দীপকের হেলেনার সাথে 'রানার' কবিতার রানারের সাদৃশ্য বর্ণনা কর।
উদ্দীপকের বাড়ির লোকজনের আন্তরিকতা 'রানার' কবিতার কবির চেতনাকে ধারণ করে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? বুঝিয়ে লেখ।

রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?

রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : রহিম মিয়া বর্গাচাষি। রাতদিন পরিশ্রম করে ফসল ফলিয়েও ন্যায্য অংশ পান না। জমির মালিক জোর করে বেশি ফসল নিয়ে নেন। এতে রহিমের মন দুঃখ-ভারাক্রান্ত হয়। দৃশ্যকল্প-২: আবুল মিয়া একটি দোকানের কর্মচারী। নিয়মিত বেতন পান। থাকা-খাওয়াসহ কোনো সমস্যা হয় না। মালিক প্রতিবছর বেতন বৃদ্ধি করেন। সেও সততা ও পরিশ্রমের সাথে কাজ করে।

Sylhet · 2023

'রানার' কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?
তার জীবনের 'স্বপ্নের মতো পিছে সরে যায় বন'- একথা বলার কারণ ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-১ এর সাথে 'রানার' কবিতার রানারের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-২এর আবুল মিয়ার মতো সুবিধা পেলে রানারের জীবন সুখ-সমৃদ্ধিতে পূর্ণ থাকতো- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.তার জীবনের 'স্বপ্নের মতো পিছে সরে যায় বন'- একথা বলার কারণ ব্যাখ্যা করো।

তার জীবনের 'স্বপ্নের মতো পিছে সরে যায় বন'- একথা বলার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'রানার' কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?

'রানার' কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"দিন নেই রাত নেই হাড় ভাঙা পরিশ্রমের শেষ নেই বৃষ্টি হোক রোদ হোক কাজ করি সারাহ্মণ তবেই মিলে মজুরি যার ফলে দু-মুঠো অন্ন খেতে পারি। এদেহে যতদিন আছে প্রাণ ততদিন করে যাব আমি সত্যের জয়গান।"

Barisal · 2023

রানার কাজ নিয়েছে কীসের?
রানারের কাছে পৃথিবীটাকে কেন 'কালো ধোঁয়া' মনে হয়?
উদ্দীপকের শেষ দুটি চরণের সঙ্গে 'রানার' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের প্রথমাংশের ভাবার্থ 'রানার' কবিতার মূলভাবের বহিষ্প্রকাশ'' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের ফারুক সাহেব এবং 'রানার' কবিতার রানার দায়িত্বশীলতার দিক হতে সহঅবস্থানে'দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে।'- এই চরণ দ্বারা কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে কে?উদ্দীপকের বাড়ির লোকজনের আন্তরিকতা 'রানার' কবিতার কবির চেতনাকে ধারণ করে কি? উত্তরউদ্দীপকের হেলেনার সাথে 'রানার' কবিতার রানারের সাদৃশ্য বর্ণনা কর।রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? বুঝিয়ে লেখ।রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?দৃশ্যকল্প-২এর আবুল মিয়ার মতো সুবিধা পেলে রানারের জীবন সুখ-সমৃদ্ধিতে পূর্ণ থাকতোদৃশ্যকল্প-১ এর সাথে 'রানার' কবিতার রানারের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।তার জীবনের 'স্বপ্নের মতো পিছে সরে যায় বন'- একথা বলার কারণ ব্যাখ্যা করো।'রানার' কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?উদ্দীপকের প্রথমাংশের ভাবার্থ 'রানার' কবিতার মূলভাবের বহিষ্প্রকাশ'' মন্তব্যটি বিশ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের ফারুক সাহেবের মধ্যে 'রানার' কবিতার রানার চরিত্রের কোন দিক… | Prosthuti