"দৃশ্যকল্প-ii-এর সাজিদের পিতা-মাতার মতো পিতা-মাতা হতো তাহলে সুভার পরিণতি করুণ হতো না।”--মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: পিতা-মাতার সহযোগিতা পেলে সুভা এতটা যন্ত্রণায় দগ্ধ হতো না, তাই "দৃশ্যকল্প-ii-এর সাজিদের পিতা-মাতার মতো যদি সুভার পিতা-মাতা হতো তাহলে সুভার পরিণতি করুণ হতো না" মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী তার কারণে সবার কাছে অবহেলিত ছিল। কেউ তার সঙ্গে খেলত না। মা তাকে গর্ভের কলঙ্ক ভেবে বিরক্ত ছিলেন। সুভা মা-বাবার হৃদয়ভার ছিল। দৃশ্যকল্প-ii-এর সাজিদ দুর্ঘটনায় একটি পা হারায়। পিতা-মাতা, বন্ধুবান্ধব সহ সবার সহযোগিতায় সে উচ্চশিক্ষা অর্জন করে। এখন সে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। 'সুভা' গল্পের সুভা দৃশ্যকল্প-ii-এর সাজিদের মতো সহযোগিতা পায়নি। সমাজের লোকেরা তাকে নিন্দা করেছে। এ নিন্দার ভয়ে বাবা বাণীকণ্ঠও শেষ পর্যন্ত তাকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। 'সুভা' গল্পে বাষ্প্রতিবন্ধী সুভা তার মা, আত্মীয়স্বজন থেকে কোনো ধরনের মানসিক সহায়তা ও সহানুভূতি পায়নি, যা সুভার জন্য অবমাননাকর। সুভা যদি পিতা-মাতার কাছ থেকে স্নেহ-মায়া-মমতা ও সহানুভূতি পেত, তা হলে সে একটি সাজানো-গোছানো জীবন লাভকরে সুখে থাকতে পারত। কিন্তু এসব থেকে সুভা বঞ্চিত হয়েছে বলেই নিজেকে অসহায় ভেবে নির্জনে চোখের পানি ফেলেছে, যন্ত্রণায় দগ্ধ হয়েছে। অথচ দৃশ্যকল্প-ii-এর সাজিদকে তার পিতা-মাতা সহযোগিতা করেছে বলে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। তাই আলোচ্য বিষয়গুলোর ভিত্তিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"দৃশ্যকল্প-ii-এর সাজিদের পিতা-মাতার মতো পিতা-মাতা হতো তাহলে সুভার প…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর