“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: “বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি তাৎপর্যপূর্ণ। • 'সুভা' গল্পে সুভা বাষ্প্রতিবন্ধী। জন্ম থেকেই সে কথা বলতে পারে না। ফলে সুভার বয়সী ছেলে-মেয়েরা তার সঙ্গে মেশে না। সে প্রকৃতির কাছে নিজেকে মেলে ধরে। সুভা যখন নদীর পাড়ে এসে বসে তখন প্রকৃতির নানান উপাদান নিজের সমস্ত ভাষা দিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো সুভার হৃদয়ে আছড়ে পড়ে। নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন সুভার চোখের ভাষা ছিল অসীম, উদার ও অতলস্পর্শ— অনেকটা গভীর স্বচ্ছ আকাশের মতো। সেই চোখের ভাষা তার বয়সী ছেলেমেয়েরা বুঝতে পারত না। এ কারণেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর